০১/০৩/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন। শনিবার (৯ আগস্ট) সকালে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এই মানববন্ধন করেন ।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

এসময় সাংবাদিকরা আরও বলেন, সাগর রুনি হত্যার মতো তুহিন হত্যার বিচার ও যেন চাপা পড়ে না যায় । সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র ব্যবস্থা ভেঙে পড়বে।
তুহিন সহ দেশে বিভিন্ন সময়ে সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সহ -সভাপতি ইমাম হোসেন মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম, যুগান্তরের জেলা প্রতিনিধি এসে এম পারভেজ,দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি এ কে আজাদ, আমাদের সময়ের খালিদ আবু, ডেইলি অবজারভারের জিয়াউল আহসান, নিউজ টোয়েন্টিফোর ফোর এর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার শিবলী সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধিরা।

পড়ুন: ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না : ড. মঈন খান

দেখুন: বোকারা টক শো দেখে না’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন