29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির   দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার বেলা ১২টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আয়োজনে-গোয়ালন্দ শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। 

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক এবং যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে- এসময় 
মানববন্ধনে বক্তব্য রাখেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম আহ্বায়ক ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ন আহবায়ক ও বাংলা ট্রিবিউনের  জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল, ফোরামের যুগ্ন সদস্য সচিব ও আমাদের রাজবাড়ী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ফিরোজ আহম্মেদ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মোমিন, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, খোলা চোখ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, আজকের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা, পৌর বিএনপির প্রচার সম্পাদক সেলিম শেখ প্রমুখ।

বক্তারা বলেন- সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি, পুরো পরিবারকে হত্যা করেছে। সারা দেশে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের আহত,লাঞ্চিত করা হচ্ছে, তারও বিচার দাবী করেন। ইতিমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

দেখুন: কিভাবে ডিবি নিশ্চিত হয়েছে আত্মহ*ত্যা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন