গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নিপীড়ন করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, আশরাফুল হক রুবেলসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগণ
কর্মসূচিতে বক্তারা নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহত সৌরভের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর একের পর এক হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।পাশাপাশি কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান তারা।
পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
দেখুন: পানি বেড়েই যাচ্ছে লক্ষ্মীপুরে,পরিস্থিতির অবনতি |
ইম/


