বিজ্ঞাপন

সাক্ষরবিহীন বগুড়া সদর থানার ওসি পদায়নের পোস্টিং অর্ডার ভাইরাল

সাক্ষরবিহীন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদায়নের একটি পোস্টিং অর্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ছড়িয়ে পড়া ওই কাগজটি নিয়ে বগুড়া জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কাগজে দেখা যায়, পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে জারি করা একটি স্মারকে বগুড়া সদর থানার বর্তমান ওসি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মুনিরুল ইসলাম (বিপি-৮২১১১৫১১১৯) কে প্রশাসনিক কারণে ওসি পদ থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে নোয়াখালীর চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক (বিপি-৭৫৯৪০১১৬৯৭) কে বগুড়া সদর থানার ওসি হিসেবে পদায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভাইরাল হওয়া ওই কাগজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো স্বাক্ষর না থাকায় এটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, “অফিসিয়ালি এখনো এ ধরনের কোনো অর্ডার জেলা পুলিশ অফিসে পৌঁছায়নি। তাই আপাতত বিষয়টিকে গুজব বলেই মনে করছি।”

সাক্ষরবিহীন ওই পোস্টিং অর্ডারটি সত্য নাকি ভুয়া তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

বিজ্ঞাপন

পড়ুন : নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন