26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাগরের উত্তাল ঢেউয়ে উপকূলে উঠে গেল চারটি জাহাজ

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। পাশাপাশি ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে চারটি নৌযান। শুধু তাই নয়, ঢেউয়ে তীরে উঠে গেছে জাহাজ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপকূলে এসব নৌযান আটকে যায়।

চট্টগ্রাম বন্দরের জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলে দুটি নৌযান আটকা পড়েছে। নৌযান দুটি হলো- মারমেইড-৩ ও নাভিমার-৩। এর মধ্যে মারমেইড-৩ হলো বার্জ, নাভিমার-৩ টাগবোটের সাহায্যে এটি আনা-নেওয়া করা হয়।

এদিকে গতকাল রাতে একইভাবে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে দুটি জাহাজ আটকা পড়েছে। জাহাজ দুটি হলো- এমভি আল-হেরেম ও বিএলপিজি সুফিয়া।

প্রায় দুই বছর আগে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের নির্মাণকাজের জন্য এই বার্জে করে ভারত থেকে বড় পাথর নিয়ে আসা হয়েছিল। এ সময় নাভিমার-৩ টাগবোটে জ্বালানি সরবরাহ করলেও কোনো বিল দেয়নি টাগবোটটির মালিকপক্ষ। আবার নৌযান দুটির স্থানীয় প্রতিনিধি ভিশন শিপিং কোম্পানিও কোনো বিল পায়নি। এ নিয়ে অন্তত পাঁচটি মামলা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় নৌযান দুটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করা অবস্থায় পড়ে ছিল।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় গভীর নিম্নচাপের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৫ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন