বিজ্ঞাপন

সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

সাগর-রুনি হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (জেইউএম)। শনিবার সকালে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনের সভাপতি এম আইয়ূব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ জাহাঙ্গীর, সদস্য আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য একটি লজ্জাজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার সম্পন্ন করার জন্য জোর দাবি জানান।

নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে বলেন, প্রিন্ট, ইলেকট্রনিকসহ সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে।

বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।


পড়ুন: আমার লোক, তোমার লোক–এ কালচার থেকে বের হতে হবে দলগুলোকে : আসিফ নজরুল

দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন