২১/০২/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২১/০২/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাজেকে ঝাড়ু মিছিল, তিন সংগঠনের সমাবেশ

খাগড়াছড়ির ভাইবোনছড়ায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে লাঠি, ঝাড়ু মিছিল এবং সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির পালন করে।

এদিন দুপুরে হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরানী চাকমার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সাজেক পর্যটন সড়কের লাদুমনি বাজারের দ্বপদা হতে শিক্ষার্থী ও জনসাধারণের অংশগ্রহণে লাঠি ও ঝাড়ু মিছিল শুরু করা হয়। মিছিলটি পর্যটন সড়ক হয়ে সাজেকের উজোবাজারে এসে সমাবেশে মিলিত হয়। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিচারের দাবি জানিয়ে স্লোগান দেন।এতে বঙ্গলতলী, বাঘাইহাট ও মাচলং এলাকার শিক্ষার্থী, যুবক-যুবতিসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক অনুপম চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা ও ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু ধন চাকমা।

এসময় বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের ঘটনার বিচার না হওয়ায় ধর্ষকরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করার সাহস পাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে ধর্ষকরা আশ্রয়-প্রশ্রয় পেয়ে থাকে; আমরা এর দৃষ্টান্ত এবারও দেখেছি ভাইবোনছড়ায়। সেখানে স্কুলছাত্রী ধর্ষণের বিরুদ্ধে যখন শিক্ষার্থী-জনতা বিক্ষোভে নামে তখনই তাদের ওপর হামলা চালিয়েছে, লাঠিচার্জ করে অনেককে আহত করেছে।”

সমাবেশ থেকে বক্তারা বিলম্ব না করে অতি দ্রুত ভাইবোনছড়ায় ‘ধর্ষণ’ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের ছাত্র রাঙামাটির উক্যচিং মারমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন