১২/০২/২০২৬, ১৮:০১ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাজেকে নিহত খুবি শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে পাঠানো হয়েছে নিজ জেলায়

পর্যটন কেন্দ্র সাজেকের শিজকছড়ায় চান্দের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ নিজ জেলায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ পাঠানো হয়।

বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) বিকেল ৩টা খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে বিকেল ৩টা ১৫ মিনিটে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ রাশেদুর রহমান এবং শিক্ষার্থী রনজিত রায় ছিলেন।

মরদেহ পাঠানোর সময় খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড এর জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত ছিলেন।

নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে পাহাড় কাটায় দুই লক্ষ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন