২০/০২/২০২৬, ২৩:১৩ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি (২৪) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাজেক ইউনিয়নের হাউস পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি কানন সরকার বলেন, সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া পথে হাউস পাড়া এলাকায় পিক আপটি পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা গেছে, ১২ জন আহত হয়েছে। তারা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাৎক্ষনিক সকলের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ ও আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পড়ুন: গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট খাচ্ছিলেন শ্রমিক, বিস্ফোরণে দগ্ধ ১০

দেখুন: ঝিনাইদহে শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে একজন আটক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন