রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
রোববার (৩০ নভেম্বর) দুপুরের দিকে সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি কানন সরকার।
এদিকে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উদ্ধার কাজে ছিল বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ, বিজিবি, ফায়ারসার্ভিসের সদস্যরা।
সাজেক থানার ওসি জানান, শিজকছড়া এলাকায় বিজিবির একটি গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। দুইজন বিজিবি সদস্য আহত হয়েছে। বিজিবি, পুলিশ, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
পড়ুন- খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে ছাত্রদলের খাবার বিতরণ


