০২/০৩/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাড়ে চার বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম হোসেন নামের সাড়ে ৪ বছর বয়সী একটি শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের জলিল শেখের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত সৎ মা জাহানারা বেগমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিকেলে শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাবা জলিল শেখ পলাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জলিল শেখের প্রথম স্ত্রী তিন কন্যা সন্তান রেখে দশ থেকে বারো বছর আগে মারা যান। পরে শিশু নাঈমের মা লিপি বেগমকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর ৪ বছর আগে দুই সন্তান রেখে তিনিও মারা যান। এরপর বাবা জলিল শেখ ৩ বছর আগে আবারও জাহানারা বেগমকে তৃতীয় বিয়ে করে ঘরে আনেন। জাহানারা বেগমের আট মাস বয়সের একটি পুত্র রয়েছে। তখন থেকেই নাঈমসহ তার সতীনের দুই সন্তানকে সহ্য করতে পারছিলেননা তৃতীয় স্ত্রী জাহানারা। বিভিন্ন সময়ে কারনে- অকারনে নাঈম ও তার বোন জান্নাতুনকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতো। এর জের ধরে আজ রোববার বেলা ১১ টার দিকে তার বাবার অনুপস্থিতিতে নাঈমকে বাসার ভেতরে বেধরক মারপিট করে। পরে নাঈম নিস্তেজ হয়ে পড়লে প্রতিবেশীদের ডাক দেন। প্রতিবেশীরা এসে ঘরের মেঝেতে মৃত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের কালচে দাগ ও মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান তারা।

প্রতিবেশীরা জানান, সৎ মা জাহানারা বেগম প্রতিবেশিদের এসে ডাকা ডাকি করলে তার বাড়িতে গিয়ে নাঈমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

নিহত নাঈমের মামা ফিরোজ হোসেন বলেন, আমার ভাগিনা নাঈমকে তার বাবাসহ সৎ মা প্রায়ই কারনে-অকারনে মারধর করতো। আজকেও তাকে চরমভাবে ইট ও পাথর দিয়ে মারধর করে মেরে ফেলে বাথরুমের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে প্রতিবেশীরা বাড়ি থেকে মৃতদেহ বের করে আনে। তাকে সৎ মা জাহানারা বেগম পিটিয়ে মেরে ফেলেছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে মারপিটের দাগ ও মাথায় আঘাত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নাঈম এই পরিবারের ছেলে সন্তান হওয়ায় সম্পত্তি ভাগাভাগির কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। আমরা তদন্ত করছি। ইতোমধ্যে তার সৎ মা জাহানারাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বাবা জলিল শেখ পলাতক রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে বাজুস নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন