28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাড়ে ৫ বছরে সড়ক দুর্ঘটনায় ৩৭ হাজারের বেশি নিহত : রোড সেফটি

প্রায় সাড়ে ৫ বছরে দেশে সড়কে ৩৪ হাজার ৮৯৪টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৭ হাজার ৩৮২ জন। এসব দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৫৯৭।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে বলা হয় ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রায় সাড়ে ৫ বছরে দেশে সড়কে ৩৪ হাজার ৮৯৪টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৭ হাজার ৩৮২ জন। এসব দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৫৯৭।

সংস্থাটি বলছে, দেশের সড়ক পরিবহন খাতে এমন অব্যবস্থাপনা ও নৈরাজ্য সত্ত্বেও অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন ব্যবস্থা সংস্কারে কোনো কমিশন গঠন করেনি।

সংবাদ সম্মেলনে সংস্কারের রূপরেখা উপস্থাপন করেন রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর।

সংবাদ সম্মেলনে সড়ক ব্যবস্থাপনা সংস্কারে তিন স্তরের রূপরেখা প্রস্তাব করে রোড সেফটি ফাউন্ডেশন। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি এসব রূপরেখা বাস্তবায়নে বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএকে একটি কাউন্সিলের অধীন করারও প্রস্তাব দিয়েছেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. জাহাঙ্গীর ।

সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, সড়কে নৈরাজ্যের নেপথ্যে আছে জনসংখ্যার উচ্চ ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ও অপ্রতুল সড়ক অবকাঠামো, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা। এমন বাস্তবতায় রোড সেফটি ফাউন্ডেশন স্বল্পমেয়াদি (২০২৫ থেকে ২০২৭), মধ্যমেয়াদি (২০২৫ থেকে ২০২৯) এবং দীর্ঘমেয়াদি (২০২৫ থেকে ২০৩১) রূপরেখা প্রস্তাব করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন