ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র সাড়ে ৭টাকা দামের ইঞ্জেকশন সাড়ে তিনশত টাকা চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০২ জুলাই) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জান্নাত ফার্মেসিকে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী জানান, গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে ইঞ্জেকশন ক্রয় করতে আসেন। এসময় সাড়ে ৭ টাকার ইঞ্জেকশনটি দোকানদার সাড়ে তিনশত টাকা দাম চান। তখন ভোক্তা তাকে ক্রয় রশিদ দিতে বললে তিনি তা দেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। এই ঘটনায় আজ অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা জরিমানার টাকা দিয়েছেন। পাশাপাশি তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে।
পড়ুন: ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ঝিনাইদহ সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিএসএফ
দেখুন:নোয়াখালী সড়ক নিয়ন্ত্রণে জনগনের পাশে সাধারণ শিক্ষার্থী
ইম/


