বিজ্ঞাপন

সাতকানিয়ায় ইজিবাইককে মাইক্রোবাসের ধাক্কা, দুই যাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ইজিবাইকে যাত্রী উঠানোর সময় পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন


বুধবার সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে কয়েকজন যাত্রী দোহাজারীর উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠতে শুরু করেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রনজিত ধর ও বাবুল দে-কে মৃত ঘোষণা করেন।


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- দুপুরের মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর আভাস

দেখুন- নিরাপদে কর্মস্থলে ফিরছে যাত্রীরা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন