বিজ্ঞাপন

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশ করা গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।এর আগে ২০২৩ সালে পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়।

গেজেট চ্যালেঞ্জ করে তাজকিন আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

তাজকিন আহমেদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্যসচিব।স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে পৌরসভার ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের দরপত্র আহ্বানসহ ১০ দফা অভিযোগ উল্লেখ করে পৌর মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে ১২ কাউন্সিলর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

দেখুন: সাতক্ষীরার বাঁধ ভাঙ্গনে ভেসে গেছে কোটি টাকার মাছ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন