বিজ্ঞাপন

সাত কলেজের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা এসব তারিখ প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর থেকে।

বিজ্ঞাপন

চিঠিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এসব সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।

পড়ুন: সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

দেখুন: যেভাবে বাঁধল ঢাবি সাত কলেজ সংঘর্ষ!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন