বিজ্ঞাপন

বেবিচক এবং রবি আজিয়াটা এর সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং রবি আজিয়াটা এর সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচক এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

উক্ত অনুষ্ঠানে বেবিচক এর পক্ষে সদস্য (এটিএম) এয়ার কমোডর এ কে এম জিয়াউল হক, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং রবি আজিয়াটার এর পক্ষে Axentec PLC এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রবি আজিয়াটার কর্পোরেট সংযোগ ব্যবহারের বিভিন্ন সুবিধাসমূহ যেমন ভয়েস, ডেটা এবং IoT পরিষেবাসহ অত্যাধুনিক সেবাসমূহ পাবে। এছাড়াও, আরও নতুন পরিষেবার সুযোগ এবং প্রযুক্তিগত সমাধান বৃদ্ধি পাবে, যা সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবিচক এবং রবি আজিয়াটার এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দেখুন: কাদের সাথে দেখা করলেন হাসিনা, জানালো ভারতীয় মিডিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন