বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার ফলে বেশ কিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান বলেন, বগুড়ার আদমদিঘি থানার সাতিয়ান গ্রামে দুপুর ২টার দিকে ট্রেনটির সামনে থেকে ৯টি চাকা লাইনচ্যুত হয়।
“এ ঘটনায় ট্রেনের আনুমানিক ৪০-৫০ জন যাত্রী অল্প আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে সিঙ্গেল রেললাইন হওয়ায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ আছে।”
দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।
বিস্তারিত আসছে…
পড়ুন- ৮ ভিসিকে একযোগে অপসারণ, উচ্চশিক্ষা অঙ্গনে অস্থিরতা
দেখুন- ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক লঞ্চ রুট |


