বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের বগি সরিয়ে রেললাইন পুনরায় সচল করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে, প্রায় ২০ ঘণ্টা পর।
বিজ্ঞাপন
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা বেগম জানিয়েছেন, ৯টি লাইনচ্যুত বগির মধ্যে সাতটি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগি সরিয়ে লাইনের পাশে রাখা হয়েছে এবং রেললাইন মেরামত করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে সান্তাহার রেলজংশনের কাছে বাগবাড়ী এলাকায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির ইঞ্জিন পার হলেও ১৬টি বগির মধ্যে ৯টি লাইনচ্যুত হয়।
পড়ুন: মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি বাজার অস্থির, তেলের দাম ফের ১১০ ডলার ছাড়ালো
আর/


