০৯/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাফজয়ী ৬ নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ছয় ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে হালুয়াঘাট-ধোবাউড়া এলাকাবাসী। এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

বিজ্ঞাপন

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।  

‘কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি’র ব্যানারে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পক্ষ থেকে কলসিন্দুর গ্রামের কীর্তিমান এই কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া ফুটবলাররা হলেন, সানজিদা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামছুন নাহার সিনিয়র, শামছুন নাহার জুনিয়র ও শিউলী আজিম। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তাসহ বণার্ঢ্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বক্তব্য রাখেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু,  সদস্য সচীব রোকন উদ্দিন সরকার,  অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালামসহ বিএনপি নেতৃবৃন্দ।

টিএ/

পড়ুন: সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

দেখুন: কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন