বিজ্ঞাপন

সাবেক আইজিপি ও ডিবিপ্রধানের বিরুদ্ধে মামলার আবেদন বিএনপির

সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে দুটি মামলার আবেদন করা হয়।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৪ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিএনপির একটি টিম পল্টন থানায় গেছে মামলা করার জন্য। সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা-সংক্রান্ত নানান দিক দেখভাল করছেন সালাহ উদ্দিন।’

জানা গেছে, এ বছর জুলাইয়ে এবং ২০২২ সালে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন