বিজ্ঞাপন

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

শফিক আহমেদের ছেলে মাহবুব শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সুপ্রিম কোর্টে দুইদফা জানাজা শেষে আগামীকাল সোমবার ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে বলে জানান আইনজীবী আকসির এম চৌধুরী।

গত বছরের ১২ আগস্ট শফিক আহমেদের স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

পড়ুন : কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন