বিজ্ঞাপন

সাবেক উপ-মন্ত্রী জ্যাকবের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া জ্যাকবের স্ত্রীর সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

বুধবার (২৪ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, মামলায় সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১০ টাকা স্থানান্তর, রুপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে জ্যাকবের স্ত্রী মিসেস নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকা সম্পদের তথ্য পাওয়ায় কথা জানিয়েছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি প্রতিরোধকারী সংস্থাটি।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক এমপি কাজী মনিরুল গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন