21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক এমপি তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী প্রকল্পে বরাদ্ধের টাকা আত্মস্বাতের অভিযোগে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক ও পলাতক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলায় উপজেলা চেয়ারম্যান, প্রকল্প কর্মকর্তা (পিআইও) এবং ১১ জন ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়। তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আ: মালেক চৌধুরী, প্রকল্প কর্মকর্তা (পিআইও) এবিএম সিরাজুল হক, ইউপি চেয়ারম্যান- আবুল খায়ের, রফিকুল ইসলাম রেনু, মোস্তফা কামাল (ওয়ানিছ), এমদাদুল হক ভূঁইয়া, সাইফুল ইসলাম, আবুল খায়ের বাবুল, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (মিল্টন), মো: ইফতিকার উদ্দিন ভূঁইয়া, মোশারফ হোসেন কাজল, আবুল হোসেন সরকার, সৈয়দ আশরাফুজ্জামান খোকন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবরে সহকারি পরিচালক মো: বুলু মিয়া বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

মো: বুলু মিয়া জানান, আসামিরা পরস্পর যোগসাজসে ভুয়া প্রকল্প তৈরি করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে ২০১৩-১৪ অর্থ বছরে ১৩২ টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৬৪ মেট্রিক টন জিআর চাল আত্মস্বাৎ করে।

এছাড়াও ২০১৪-১৫ অর্থবছরে ২২৮ টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৪৭১ মেট্রিক টন জিআর চাল আত্মস্বাৎ করেছে। যার সর্বমোট মূল্য ২ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার ৫২৩ টাকা। এর মধ্য দিয়ে আসামিরা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে ২০১৭ সালে এ সংক্রান্ত একটি অভিযোগ দুদকে দায়ের হয়। এরপর দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ মামলাটি দায়ের হয়, বলেও জানান মামলার বাদি।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহ নগরীকে বসবাস যোগ্য করতে বৃক্ষরোপনের বিকল্প নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন