জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ আগামীকাল মঙ্গলবার।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন।
তিনি জানান, কামাল আহমেদ মজুমাদরকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই।
অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ সোমবার। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার ৪৮তম সাক্ষী ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হবে। একইদিন, আবু সাঈদ হত্যা মামলায় সোমবার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
পড়ুন : অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড


