সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ–১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক কখনও ব্যক্তির পরিচয় দেখে নয়, অভিযোগের বস্তুনিষ্ঠতা বিবেচনা করেই অনুসন্ধান শুরু করে।
অভিযোগে বলা হয়েছে, রাজধানীর নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িটির আশপাশে নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ, হাঁটার পথের জন্য বিশেষ কাঠামো এবং খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করে আবদুল হামিদ ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগের ভিত্তিতে দুদক বর্তমানে বিষয়টি যাচাই–বাছাই করছে।
পড়ুন: গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালকে চীফ প্রসিকিউটর
আর/


