১১/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এদিন তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন কে এম নুরুল হুদা।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।

উল্লেখ্য, ২২ জুন সন্ধ্যার দিকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ২০১৮ সালের নির্বাচনে নিজের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন