বিজ্ঞাপন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে শিরীন শারমিন চৌধুরী স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন এবং ধারাবাহিকভাবে এ পদে বহাল থাকেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

পড়ুন: দেশব্যাপী ধাপে ধাপে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার অধিকাংশই হবে নারী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন