পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়। শুক্রবার ৪ অক্টবর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সাথে মতবিনিময় সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাথে সভায় বক্তব্য রাখার সুযোগ পান নির্যাতিত জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম বাবু। কান্না জড়িত কন্ঠে সে যখন বক্তব্য রাখেন তখন সভাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে সাবেক ছাত্রদল নেতা খাইরুল ইসলাম বাবুর আবেগঘন বক্তব্য ভাইরাল হয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম।
বক্তব্য রাখার এক পর্যায়ে খাইরুল ইসলাম বাবু কান্না জারিত কন্ঠে বলেন, বিশেষ ক্ষমতা আইন,বিচারপতির বাড়ি ভাংচুর,বিস্ফোরক মামলা সহ এক ডজনের অধিক মামলা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। “আমরা যখন রাজনৈতিক মিথ্যা মামলায় জেলে ছিলাম, তখন পরিবারের সদস্যরাও দেখা করার সুযোগ পাননি। কিন্তু জেলা আইনজীবী ফোরামের নেতারাই ছিল একমাত্র ভরসা। তাঁরা নিয়মিত খোঁজ নিয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন এবং মুক্তির জন্য নিরলস চেষ্টা করেছেন। এ জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাবু বক্তব্যে আরো বলেন, আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বড় পরিসরে দেখতে চাই। আমি জাতীয়তাবাদীতে এতই বিশ্বাসী, এতই পাগল, আমরা ছোট বেলাতে দেখেছি আওয়ামী লীগ কোথাও নির্বাচনে গেলে প্যানেল সহ জয়ীহয় । আমারও ইচ্ছা বিএনপি কোথাও নির্বাচনে গেলে প্যানেল সহ জয়ী হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলসহ বিজয়ী হবে এই আশা ব্যক্ত করছি।
জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল কিসমত বলেন, ছাত্র দলের সাবেক নেতা খায়রুল ইসলাম বাবু দলের জন্য নিবেদিত, পরিক্ষিত।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেণ অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার। বক্তব্য রাখেন জেলা বি এন পির আহবায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,অ্যাডভোকেট আবুল কালাম আকন,অ্যাভোকেট সৈয়দ ছাব্বির আহমেদ,অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম,অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সঞ্চালনা করেন অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।
পড়ুন: দায়িত্ব অনেক ‘সম্মান কম’, বেতন নিয়ে শিক্ষকদের ক্ষোভ
দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন |
ইম/


