29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রাতে মরহুম মোহাম্মদ আলী তালুকদারের পরিবারের পক্ষ থেকে উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ি আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফা’র নিজ বাসভবনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। মাহবুব আলী খান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের পিতা।

অনুষ্ঠানে সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান ও নৌ প্রধানের আস্থাভাজন (ঘনিষ্ঠ আত্মীয়) আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফার মরহুম পিতা মোহাম্মদ আলী তালুকদারসহ সকল শহীদদের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি হাজ্বী এম এ কাইয়ূম চুন্নি মুন্সি, উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর সাবেক শিক্ষক কে এম ইয়াকুব, সাবেক ব্যাংকার আব্দুল মালেক তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মেহেদি হাসান উজ্জ্বল ভূইয়া, উপজেলা যুবদলের সেক্রেটারী ফারুক তালুকদার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রায়েজুল আলম, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি সাহাদাত হোসেন হিরু, দৈনিক আজকালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো: নাসির খান, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মো: মাহাবুব তালুকদার, গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদি হাসান শফি, জাগো কণ্ঠ পোর্টালের সম্পাদক মো: আলী মুবিন, দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি মো: মাসুম তালুকদার, দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো: আক্তার হোসেন মোল্লা সহ প্রমুখ।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিগণ, রাজনৈতিক নেতাকর্মীগণ, যুব সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও মহিলা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (নভেম্বর ৩, ১৯৩৪ – আগস্ট ৬, ১৯৮৪) বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান যিনি একজন রাজনীতিবিদের ভূমিকাও পালন করেছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবককে গুলি

দেখুন- সুনামগঞ্জে কাগজবিহীন ৩১ ভারতীয় গরুসহ দুজন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন