২৪/০২/২০২৬, ১৩:০৮ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৩:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুলাউড়ায় শীতবস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে আয়োজিত এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয় সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক এম. মুক্তাদির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের সভাপতি এবং বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর সভাপতি সৈয়দ জুবায়ের আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করেছিলেন এবং বেগম খালেদা জিয়া আজীবন মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবিক রাজনীতির পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ চৌধুরী, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমদ, মহিলা দল নেত্রী ইতি, উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি এম. মসব্বির আলী, দৈনিক গণকণ্ঠ জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ, দৈনিক দেশের কণ্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সাংবাদিক শামসুদ্দিন বাবু, জামাল হোসেন তারেক, মাহফুজুর রহমান মাহি, আজিজুল ইসলাম, কামরুজ্জামান জুয়েল, আব্দুল জব্বার বাহার, নাইমুল ইসলাম, রহমান তারেক, রেজাউল ইসলাম শাফী ও মো. তাহমিদুর রহমানসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধকে ধারণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ-কষ্টে পাশে রয়েছে। প্রবাসে থেকেও বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর নেতৃবৃন্দ দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি—এটি সত্যিই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুক্ত স্কাউট ও গ্লোবাল রেড লাইফ লাইন ব্লাড সাপোর্ট সংগঠনের বিপুল সংখ্যক সদস্য। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- মাদারীপুর সদর হাসপাতালে নার্সের অবহেলায় ছয় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন