বিজ্ঞাপন

সাভারে ফের চলন্ত বাসে ছিনতাই, বাস চালক, সহকারী,কন্টাক্টর পুলিশ হেফাজতে

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের যাত্রীবাহী চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা যাত্রীদের জিম্মি করে লুট করে নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগসহ মুল্যবান জিনিসপত্র। এঘটনায় বাসের চালক, সহকারী ও কন্টাক্টরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী থেকে সিএন্ডবি পর্যন্ত চলন্ত অবস্থায় শুভযাত্রা পরিবহনের বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাক-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় পৌছালে যাত্রীবেশে ৪/৫ জন ব্যক্তি বাসে উঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি যাত্রীদের নিকট থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে সিএন্ডবি স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়। পরে বাসের যাত্রীরা বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি আটক করে এবং ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, সহকারীও কন্টাক্টরকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিনজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আমরা মনে করি ছিনতাইয়ের সাথে বাসের চালক, সহকারী ও কন্টাক্টর জড়িত বলেও জানান যাত্রীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ঢাকা- আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর, সিএন্ডবি ও রেডিও কলোনি এলাকায় মাঝে মাঝেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে এ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।

জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।


পড়ুন: সাভারের রাজফুলবাড়িয়ায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উম্মোচন

দেখুন: সাভারে বিএনপির নাম ভাঙিয়ে বালু উত্তোলনের অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন