১১/০২/২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাভারে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, নগদ টাকা স্বর্নলংকার লুট

ঢাকার সাভারের এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতরা লুট করেছে প্রায় ১৫ লাখ নগদ টাকা ও ৪০ থেকে ৪৫ ভরি স্বর্নলংকার।

বিজ্ঞাপন

বুধবার ভোর রাত পৌনে তিনটার দিকে জয়নাবাড়ি এলাকায় ব্যবসায়ী শাহজাহান মিয়ার ৫ তলা বাড়ীর দ্বিতীয় তলার ফ্লাটে এ ডাকাতির ঘটনা ঘটে।

রড সিমেন্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, রাত আনুমানিক পৌনে তিনটার থেকে তিনটার দিকে ৪ / ৫ জন অস্ত্রধারী ডাকাত ৫ তলা ভবনের দ্বিতীয় তলার ফ্লাটের জানালার গ্রীলকেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় তাদের মারধর করে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে ব্যবসা ও বাড়ি ভাড়ার আনুমানিক ১৫ লাখ টাকা ও স্ত্রী ও পুত্রবধুর ৪০ থেকে ৪৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। ঘটনাটি চুরি নাকি ডাকাতি বিষয়টি জানার চেষ্টা চলছে।

পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন