২৮/০২/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইউরোপের সামরিকীকরনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া: জুসেপ্পে কন্তে

ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি রিকভারি ফান্ডের অর্থ সামরিক খাতে ব্যয় করার অনুমোদন দিয়েছে, যা ইতালির ৫-স্টার মুভমেন্ট তীব্রভাবে বিরোধিতা করেছে।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে তার এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে “ইউরোপের ভবিষ্যতের জন্য বিপজ্জনক” আখ্যা দিয়েছেন।

তার প্রধান বক্তব্যে – রিকভারি ফান্ডের ২০৯ বিলিয়ন ইউরো ইতালির অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বরাদ্দ ছিল।

কন্তে অভিযোগ করেন, জর্জিয়া মেলোনির সরকার এই তহবিল সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং এখন এটি সামরিক খাতে প্রবাহিত হতে যাচ্ছে। তিনি এটিকে “অর্থনৈতিক যুদ্ধের পথ” বলে উল্লেখ করেছেন, যা নতুন সংঘাত ও উত্তেজনা সৃষ্টি করবে। কন্তে বলেছেন, “এটি ইতালির জনগণের সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা এই ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

৫-স্টার মুভমেন্ট এর অবস্থান জানিয়ে বলেন ইউরোপীয় সংসদে একমাত্র M5S এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। দেশবাসী প্রতি আহ্বানে বলেন- ইউরোপীয় উন্নয়নের অর্থ কি সামরিক খাতে ব্যয় করা উচিত? নাকি তা জনসেবা খাতেই সীমাবদ্ধ থাকা উচিত?

এনএ/

দেখুন: ভারত নাকি পাকিস্তান, সামরিক শক্তিতে কে এগিয়ে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন