বিজ্ঞাপন

সাম্য হত্যার প্রতিবাদে লংমার্চের হুঁশিয়ারি দিলেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেনে তারা। দ্রুত সব আসামির গ্রেফতার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহস্পতিবার (২২ মে) অবস্থান কর্মসূচি ও লংমার্চেরও ঘোষণা দেন শিক্ষার্থরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সাম্য হত্যা মামলার মূল আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী গড়িমসি করেছে। মূল আসামির গ্রেফতার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে ২২ মে অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচিসহ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে লংমার্চ করা হবে।

সাম্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন