সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ১০ কোটি টাকার মানহানীর এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়।
পরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত।
পড়ুন: সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি হাইকোর্টের
এস/


