২৫/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশের শিক্ষার্থীদের আজ শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

সারাদেশের শিক্ষার্থী-স্বাধীনতাকামীদের সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে অবস্থানস্থল ছাড়ার কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল।

‘বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে।

এর আগে, রাত ৮টায় বিভাগীয় শহরগুলোর অবরোধগুলো তুলে নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

পড়ুন: শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ রাতেও অব্যাহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন