০১/০৩/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশে আ’লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে : আবু হানিফ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার প্রতিবাদে ছাত্র-জনতা মিলে সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস” উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে আজকের সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলায় ককটেল নিয়োগ করেছে। সেখানে পুলিশ উপস্থিতিতে কেউ কোন কার্যকর ভূমিকা রাখনি। প্রশাসনকে বলব আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে তাহলে আপনারা স্বপ্নের মধ্যে রয়েছেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, কয়েক মাস আপনারা শান্তিতে ছিলেন। গ্রামের বাসায় একটি কথা রয়েছে সুখে থাকলে ভূতে কিলায়। আজকে গোপালগঞ্জের এনচিপির প্রোগ্রামে হামলা করেছেন। তার খেসারত আপনাদেরকে দিতে হবে। আজকের পর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের আনাচে-কানাচে ছাত্র-জনতাকে অভিযান চালাতে হবে।

এর আগে জেলা শহরের পুরান থানার টিনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদি মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়াও গণপদযাত্রায় জেলা গণবাধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আখন্দ মোহাম্মদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক অভি চৌধুরীসহ গণআধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন