ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন তারা।
এর আগে, সকাল থেকেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢামেকের চিকিৎসকরা।
প্রসঙ্গত, গতকাল নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তা নাহলে ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলেও ঘোষণা দেন।
তবে আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান চিকিৎসকরা।


