26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৬

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে ২টি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা পাইপগান, ২টি এলজি, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড কার্তুজসহ বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞাপন

পড়ুন : পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন