বিজ্ঞাপন

সারা দেশে একযোগে হামের টিকা কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী

হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। ইতিমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা গ্যাভি থেকে সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা না থাকা এবং যথাযথ গুরুত্ব না দেয়ার ফলে পরিস্থিতি অবনতি হয়েছে।

বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

পড়ুন: সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন