০১/০৩/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে: প্রেস সচিব

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সবাই দিনরাত কাজ করছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সারা দেশে নির্বাচনের জোয়ার এসেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু ভোট আয়োজনেই সবাই দিনরাত পরিশ্রম করছেন।

তিনি বলেন, মানুষ সুশাসন চায়। কিন্তু সেটি একদিনে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার নিয়ে বিভিন্ন দেশে ১০ থেকে ১৫ বছর ধরে আলোচনা চলে। নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে। নেপালে এমন সংস্কার সম্পন্ন করতে ৯ বছর লেগেছে।

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অনেকে বলার চেষ্টা করেন যে, জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই। তাহলে রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে না? সব কিছুই সনদে অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মসংস্থান সৃষ্টিকে পরবর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি আরও বলেন, রেল প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। সব কিছু গোপালগঞ্জকে কেন্দ্র করে করা হয়েছিল— যা শেখ হাসিনার ‘চোরতন্ত্রের’ অংশ ছিল। আগামী সরকারকে এই জটিলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

পড়ুন: ফের আন্দোলনে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা, লাগাতার অবস্থান কর্মসূচি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন