১০/০২/২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সারের দাম বেশি নেয়া ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মোহনগঞ্জে ৪ ব্যবসায়ীকে দণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল শিশুখাদ্য রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরশহরে সারের ডিলারের গুদাম ও বিভিন্ন মনোহারি দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

এ অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানীকে (সার ডিলার) ১৫ হাজার টাকা, ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামানকে (ব্যবসায়ী) ১৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে শাহীন আহম্মদ ও আরিফ (মনোহারি দোকানি) প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

অভিযানে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জরিমানার পাশাপাশি অন্যান্য সার ডিলার ও ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

পড়ুন : স্বার্থান্বেষী মহলের ধর্মীয় বিভ্রান্তি ইসলামের দৃষ্টিতে অনুচিত: ব্যারিস্টার কায়সার কামাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন