প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানাকে হত্যা মামলা গ্রহণের নিদের্শ দিয়েছেন আদালত। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।
সালমান শাহের স্ত্রী সামিরাসহ ১০ জন আসামি রয়েছে এ মামলায়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পরপরই অপমৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
পরবর্তীতে, ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। আদালত সেই সময় থানা পুলিশের পরিবর্তে অপমৃত্যুর অভিযোগ ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিকে)। তবে প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও উদঘাটন হয়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

