সাহ্রিতে পুষ্টিকর ও পেট ভরানো খাবার হিসেবে রুই মাছে আলুর ঘাঁটি খুবই ভালো একটি পদ।
বিজ্ঞাপন
উপকরণ
- রুই মাছের টুকরা ৬টি
- মাঝারি আলু ৩টি
- পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
- আদাবাটা আধা চা-চামচ
- রসুনবাটা ১ চা-চামচ
- জিরাগুঁড়া আধা চা-চামচ
- ধনেগুঁড়া আধা চা-চামচ
- শর্ষের তেল দেড় টেবিল চামচ
- হলুদগুঁড়া ১ চা-চামচ
- মরিচগুঁড়া ১ চা-চামচ
- লবণ পরিমাণমতো
- তেজপাতা ২টি
- দারুচিনি ১ টুকরা
- কাঁচা মরিচ ৩–৪টি
- ধনেপাতাকুচি ১ টেবিল চামচ।
প্রণালি
- আলু সেদ্ধ করে আধা ভাঙা করে রাখুন।
- তেলে পেঁয়াজকুচি, তেজপাতা, দারুচিনি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কয়েক মিনিট কষান।
- রুই মাছের টুকরা দিন। মাছ কিছুটা সেদ্ধ হয়ে এলে আলু দিন।
- দেড় কাপ পানি দিয়ে ঢেকে দিন।
- আলুর ঘাঁটি রান্না হয়ে গেলে কাঁচা মরিচ, ধনেপাতাকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
পড়ুন- খাসির মাংসের মজাদার দুই রেসিপি
দেখুন- আশুলিয়ায় চিকিৎসকের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ


