20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখা নিয়ে নির্দেশনা

রমজান মাসে ঢাকা মহানগরীতে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

আজ বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রমজান মাসে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএ/

দেখুন: ঢাকার সিএনজি পাম্পে এত গাড়ির চাপ কেন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন