২৭/০২/২০২৬, ১৩:০৫ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৩:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক যাত্রী আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় সিএনজি চালক শান্ত আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল- তারাকান্দি সড়কের উপজেলার নগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছড়ে আসা একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। বেলা সাড়ে ১১ টার দিকে সিএনজিটি কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। চালক শান্ত বাইরে বের হয়ে আসলেও ভিতরে আগুনে পুড়ে মারা যায় এক যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ভূঞাপুরগামী একটি সিএনজির পিছন থেকে মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজিকে আগুন লেগে যায়। এতে সিএনজির যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে৷

পড়ুন: বকেয়া পরিশোধের আশ্বাসে বাংলাদেশকে বিদ্যুৎ দিল আদানি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন