১৭/০২/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে সিএনজি মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চরফ্যাশনে বাস শ্রমিক কর্তৃক সিএনজি ড্রাইভার ঈমাম হোসেন ইমনকে মারাত্মকভাবে আহত করার ও ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় ১২ টির বেশি সিএনজি বাস ডিপোতে আটকে রাখার প্রতিবাদে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় চরফ্যাশন সদর রোডে “চরফ্যাশন উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক সমিতি” কর্তৃক এক বিশাল মানববন্ধন ও উপজেলা প্রশাসন কে স্মারক লিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সিএনজি সমিতির নেতারা জানান,গতকাল বিকেলে চরফ্যাশন বাজারে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালকদের সাথে অনন্যা পরিবহন নামের একটি বাসে থাকা চালক ও শ্রমিকদের মারধর ঘটনা ঘটে ঈমাম হোসেন ইমন নামের সিএনজির চালক গুরুতর আহত হয়।তাকে চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ঘটে। ঘটনার পরে ভোলায় মালিক সমিতির ডিপোতে সম্পূর্ণ অবৈধভাবে ১২ টি সিএনজি আটকে রাখা হয়।সিএনজি আটকের প্রতিবাদে সিএনজি মালিক ও শ্রমিক সমিতি ভোলা চরফ্যাশন রোডে সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করে এবং উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।

চরফ্যাসন সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মাহফুজ অভিযোগ করেন,বাস চালকেরা সিএনজি রাস্তায় চলাচলের সময় চাপা দেওয়ার চেষ্টা চালায়, আমাদের সিএনজি সরকার কর্তৃক বৈধ হলেও তারা এটাকে অবৈধ যানবাহন হিসাবে বিবেচনা করে। এ ঘটনার বিচার ও আটককৃত ১২টি যানবাহন মালিকদের নিকট ফিরিয়ে না দিলে, আমাদের উপরে জুলুমের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ ব্যাপারে বাস মালিক সমিতির চরফ্যাশন উপজেলার সভাপতি রিয়াজ সিকদার জানান, বাস ও সিএনজির উভয়ের চলমান ঘটনার বিষয়ে ভোলা জেলার ডিসি স্যারের আজ বিকাল সাড়ে তিনটায় মধ্য মিটিং রয়েছে, আশা করি সমস্যার সুষ্ঠু সমাধান হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, যেহেতু বিষয়টি ডিসি স্যারের অধীনে রয়েছে আশা করছি দ্রুতই এর একটি সুস্থ সমাধান হবে। উভয়পক্ষকে ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান করেন।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে অন্যান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চরফ্যাশন পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আসাদ মীর, চরফ্যাশন সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সহ:সভাপতি আলাউদ্দিন, হাসনাইন সাধারণ সম্পাদক মুরাদ, নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, আলমগীর হাং,আমিনুল সারমান, তারেক, আলামিন, রাকিব, সেলিম, হাসান, শাকিলসহ প্রায় ২৫০ জন মালিক শ্রমিক বৃন্দ।

পড়ুন: রাঙামাটিতে সিএনজি অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৫, আহত ১

দেখুন: ৫ লাখের সিএনজির দাম কেন ৩০ লাখ?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন