বিজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় ২ রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

এসময় স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থপেডিক বিভাগের রোগী কাজী আতাউর রহমান (৮০) মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পাওয়া যায়। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত স্বজনরা অসুস্থ রোগীদের নিয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। এসময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, আগুন কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করছি, জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিছু পুরোনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পড়ুন: লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধের হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন