২৭/০২/২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিঙ্গাপুরে হাদির পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, সকালে জানা যাবে রিপোর্ট

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কয়েকটি পরীক্ষার রিপোর্ট জানা যাবে।

হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা হাদির পরিবারকে তার চিকিৎসার রোডম্যাপ জানাবেন।

উল্লেখ্য, সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালে পৌঁছেই হাদিকে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

হাদির চিকিৎসার দেখভাল করতে সঙ্গে গিয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে।

তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনও উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন